রিডফোর্ড ফাউন্ডেশন
একটি পরিবর্তন সৃষ্টিকারী ফাউন্ডেশন
Licence No: S-14815/2026
সংক্ষিপ্ত পরিচিতি
রিডফোর্ড ফাউন্ডেশন— একটি পরিবর্তন সৃষ্টিকারী জনসেবামূলক প্রতিষ্ঠান। এটি একটি অরাজনৈতিক, অলাভজনক সরকার-নিবন্ধিত ফাউন্ডেশন, যা শিক্ষা, স্বাস্থ্যসেবা, দাওয়াহ ও মানবসেবা এবং সমাজকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে দেশ ও মানুষের উন্নয়নে নিবেদিত।
২০২৫ সালে শায়খ মু. নুমান রিডার-এর মহৎ উদ্যোগে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটি বর্তমানে তাঁর প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। তিনি নিষ্ঠা, সততার সঙ্গে প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। [Gov. Reg. Licence No: S-14815/2026]
বিশ্বমানবতার মুক্তির দূত মহানবি (সা.)-এর আদর্শে একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠন, বিশুদ্ধ জ্ঞানের প্রসার, দারিদ্র্য বিমোচন, ত্রাণ বিতরণ এবং অসহায় ও সামর্থ্যহীন মানুষের মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে রিডফোর্ড ফাউন্ডেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
অনুন্নত, অবহেলিত ও আলোবঞ্চিত জনপদকে আলোকিত করা এবং সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবিলায় মানবিক মূল্যবোধসম্পন্ন, দক্ষ ও আদর্শবান প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে রিডফোর্ড ফাউন্ডেশন সারাদেশে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যেতে বদ্ধপরিকর।
🎯 লক্ষ্য ও উদ্দেশ্য
- আদর্শ নাগরিক গড়ে তোলা।
- শিক্ষা, স্বাস্থ্য, দাওয়া, মানবসেবা ও সমাজকল্যাণে কাজ করা।
- দরিদ্র, এতিম, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন।
- দ্বীন ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আলোকিত ও দক্ষ প্রজন্ম তৈরি করা৷
- কর্মদক্ষতা, আত্মনির্ভরতা ও উদ্যোক্তা উন্নয়নে ভূমিকা রাখা।
- কর্মমুখী জীবন গঠনে উদ্বুদ্ধ করতে মানসম্মত সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালার আয়োজন।
- নৈতিকতা, মানবিকতা ও সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা।
- * প্রযুক্তিনির্ভর ও মানসম্মত শিক্ষা বিস্তারে কাজ করা।
- * নারী, শিশু ও যুবসমাজের ক্ষমতায়ন ও সুরক্ষায় কাজ করা।
- দুর্যোগ, সংকট ও মানবিক বিপর্যয়ে সহায়তা প্রদান।
- পরিবেশ সংরক্ষণ, সামাজিক উন্নয়ন ও টেকসই সমাজ গঠনে অবদান রাখা।
- জাতীয় ও আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা ও সেবামূলক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা।
🧭 ২. নীতি ও আদর্শ
- সকল মানুষের প্রতি সমান সহযোগিতা ও মানবিক দৃষ্টিভঙ্গি৷
- অরাজনৈতিক, দলনিরপেক্ষ ও কল্যাণকামী মানসিকতা৷
- আমরা মুসলিম— আমাদের পরিচয় এক, লক্ষ্যও এক। উম্মাহর বৃহত্তর ঐক্য ও বিশ্বশান্তি নিশ্চিত করতে একটি শক্তিশালী ঐক্যবদ্ধ ভিত্তি তৈরি করা প্রয়োজন, সেই লক্ষ্যে “এক কুরআন, এক নবি, এক উম্মাহ, এক লক্ষ্য,”— এই চেতনাকে ধারণ করে রিডফোর্ড ফাউন্ডেশন বিশ্ব মুসলিম সভ্যতার আমূল- পরিবর্তনের স্বপ্ন দেখে৷
- ইসলাম পন্থার ভিত্তি শক্তিশালী করতে, বিশ্বব্যাপী মানবিক একতা উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ চিন্তায় ইতিবাচক পরিবর্তনে কাজ করার দৃঢ় প্রত্যয়।
শিক্ষাবিষয়ক উন্নয়ন কর্মসূচি
রিডফোর্ড ফাউন্ডেশন সমাজের শিক্ষাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য টেকসই শিক্ষা-ব্যবস্থা গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছে। ফাউন্ডেশনটি—মাদ্রাসা, মসজিদভিত্তিক মৌলিক ইসলামী শিক্ষাকেন্দ্র উন্নয়ন৷ স্কুল ও কলেজ প্রতিষ্ঠা ও আধুনিক শিক্ষার পরিবেশ তৈরি৷ কম্পিউটার ট্রেনিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েবডেভলপমেন্ট প্রোগ্রাম, ইসলামি স্টাডিজ, হিফজ, কিরাত, ইংরেজি ও আরবি ভাষা এবং চরিত্র গঠনের মতো কোর্স পরিচালনা৷ শিক্ষকদের প্রশিক্ষণ, ছাত্র-ছাত্রীদের বৃত্তি, শিক্ষা উপকরণ বিতরণ এর মাধ্যমে একটি নৈতিক, শিক্ষিত ও মানবিক সমাজ গঠনে কাজ করছে।
চিকিৎসা সহায়তা
অসহায় ও নিম্নআয়ের মানুষের জন্য রিডফোর্ড ফাউন্ডেশন নিয়মিত চিকিৎসা সহায়তা কার্যক্রম পরিচালনা করতেছে: এর মধ্যে রয়েছে— বিনামূল্যে ঔষধ বিতরণ, বিশেষ রোগীদের জন্য আর্থিক সহায়তা, মায়ের স্বাস্থ্য, শিশু স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সচেতনতামূলক প্রোগ্রাম সহ ফাউন্ডেশন সার্বজনীন মানুষের জীবনমান উন্নয়নকে প্রধান লক্ষ্য হিসেবে এগিয়ে যাচ্ছে।
দারিদ্র্য বিমোচন কর্মসূচি
সমাজের দরিদ্র, কর্মহীন ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে রিডফোর্ড ফাউন্ডেশনের বিভিন্ন মানবিক কার্যক্রম রয়েছে; স্বল্প অর্থ বিতরণ ও জরুরি আর্থিক সহায়তা, ফুড প্যাক বিতরণ এবং রমজানে বিশেষ খাদ্য সহায়তা, ঈদ উপহার, শীতবস্ত্র, পোশাক ও প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ৷ স্বনির্ভরতা বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তা সহায়তা, এই কর্মসূচিগুলো মানুষের মৌলিক চাহিদা পূরণ ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করে।
দাওয়াহ, সচেতনতা ও উদ্দীপনামূলক প্রোগ্রাম
রিডফোর্ড ফাউন্ডেশন মানবিক মূল্যবোধ, নৈতিকতা, সামাজিক দায়িত্ববোধ ও ধর্মীয় আদর্শ প্রচারের লক্ষ্যে বিভিন্ন দাওয়াহ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে—
যেমন মাহফিল, সেমিনার, লেকচার ও কর্মোদ্যমী করে তোলার মতো প্রোগ্রাম৷
যুব সমাজকে সচেতন ও উদ্দীপ্ত করতে মোটিভেশনাল প্রোগ্রাম৷
পরিবার, সমাজ ও ব্যক্তিগত চরিত্র গঠনে সহায়ক প্রশিক্ষণ
ধর্মীয় জ্ঞান প্রচার ও নববি আদর্শ মোতাবেক জীবন যাপনে উদ্বুদ্ধ করা৷
দুর্যোগকালীন ত্রাণ কার্যক্রম
প্রাকৃতিক দুর্যোগ, অগ্নিকাণ্ড, বন্যা, খরা, ঝড় বা অন্যান্য বিপর্যয়ের সময় রিডফোর্ড ফাউন্ডেশন দ্রুত ত্রাণ কার্যক্রম পরিচালনা করে—
জরুরি খাদ্য, পানি, পোশাক ও চিকিৎসা সহায়তা৷
উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম৷
ক্ষতিগ্রস্ত পরিবারকে দীর্ঘমেয়াদি সহায়তা৷
নিরাপদ আশ্রয়, স্যানিটেশন ও বিশুদ্ধ পানির ব্যবস্থা৷
ঘরহারা মানুষের জন্য বাসস্থান প্রকল্প
যারা ঘরহীন বা দুর্যোগে সর্বস্ব হারিয়েছে, তাদের জন্য রিডফোর্ড ফাউন্ডেশন স্থায়ী বাসস্থান নির্মাণে কাজ করে৷
দুর্যোগে গৃহহারা পরিবারকে ঘর নির্মাণ৷
দরিদ্র পরিবারের জন্য নিরাপদ ও সাশ্রয়ী বসতি প্রকল্প৷
বাসস্থানসহ প্রয়োজনীয় গৃহস্থালি সুবিধা প্রদান এর মাধ্যমে জরাজীর্ণ ও বিপন্ন মানুষের জীবনকে নিরাপদ ও মর্যাদাপূর্ণ করে তোলা হয়।
রিডফোর্ড ফাউন্ডেশন সমাজের প্রতিটি স্তরের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করছে। শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচন, ত্রাণ এবং বাসস্থান সহ সকল দুর্যোগে ফাউন্ডেশনটি একটি মানবিক, নৈতিক ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণে কাজ করছে৷
আয়-ব্যয়ের নীতিমালা
রিডফোর্ড ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালনা ও মানবকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের জন্য নিম্নোক্ত উৎস থেকে তহবিল ও অনুদান গ্রহণ করা হয়—
সাধারণ জনগণের অনুদান (ব্যক্তিগত দান, সদকা, যাকাত, ইত্যাদি)
• প্রবাসী বাংলাদেশিদের অনুদান ও আন্তর্জাতিক শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা
• ওয়াকফকৃত সম্পদ হতে আয়
• দেশীয় ইসলামী ও সামাজিক
• ফাউন্ডেশন/ট্রাস্টের অনুদান
• কর্পোরেট CSR ফান্ড (দেশীয় ও আন্তর্জাতিক কোম্পানির সামাজিক দায়বদ্ধতা তহবিল)
• সরকারি অনুদান ও প্রকল্পভিত্তিক সহায়তা
• আন্তর্জাতিক দাতা সংস্থা ও মানবিক ফান্ড
• সদস্য চাঁদা ও আজীবন সদস্য ফি
• অনলাইন ফান্ডরেইজিং প্ল্যাটফর্মের মাধ্যমে সংগ্রহ
• ফাউন্ডেশনের নিজস্ব বিনিয়োগ থেকে আয়
• দানবাক্স, ক্যাম্পেইন ও বিশেষ তহবিল সংগ্রহ কার্যক্রম দাতাদের স্থায়ী অনুদান
• প্রয়োজন ও অগ্রাধিকারের ভিত্তিতে ব্যয় নির্ধারণ৷
• স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে ব্যয়৷
• শিক্ষা, মানবসেবা ও কল্যাণমূলক খাতে অগ্রাধিকার।
• প্রত্যেক খাতের হিসাব সংরক্ষণ, রিপোর্টিং ও নিয়মিত অডিট ব্যবস্থা৷
চলমান কার্যক্রমসমূহ
অসহায় চাষিদের পাশে
পানির স্রোতে ভেসে যাওয়া ফসল নয়, যেন ভেসে যাচ্ছে কৃষকদের স্বপ্ন —
রিডফোর্ড ফাউন্ডেশন অসহায় চাষিদের পাশে দাড়িয়েছে
আলোর খোঁজে রিকশার চাকা ঘোরে
একদিন আমাদের এক উর্ধ্বতন টিম মেম্বার যশোরের শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাচ্ছিলেন…..
আলোর খোঁজে রিকশার চাকা ঘোরে
একদিন আমাদের এক উর্ধ্বতন টিম মেম্বার যশোরের শহরের এক প্রান্ত থেকে
আরেক প্রান্তে যাচ্ছিলেন………
মেধাবী শিক্ষার্থী তপু:
এক অনবদ্য সংগ্রামের গল্প
তপু: একটা ক্ষুধার্ত পেট, একটা খালি পকেট,
একটা ভাঙ্গা হৃদয়, যা শিক্ষা দেয় পৃথিবীর কোনো বই সে শিক্ষা দিতে পারে না৷
এতিম-দুঃস্থ শিশুদের পাশে
আধুনিক যুগের বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলা করে মানবতার মুক্তি ও উন্নতির জন্য এক সুউচ্চ দক্ষ, আলোকিত ও মানবিক প্রজন্ম গড়ার লক্ষ্যে রিডফোর্ড ফাউন্ডেশন রিডফোর্ড ফাউন্ডেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সুবিধাবঞ্চিত, অসুস্থ ও পঙ্গু মানুষের পাশে রিডফোর্ড ফাউন্ডেশন
যেখানে অসহায়ত্ব থমকে দেয় জীবন, সেখানেই আমাদের ফাউন্ডেশন জ্বালাই আশার আলো।
সুবিধাবঞ্চিত, অসুস্থ ও পঙ্গু মানুষের পাশে দাঁড়িয়ে মনে হয়— মানবতাই সবচেয়ে বড় শক্তি।
প্রান্তিক কৃষকদের মুখে হাসি ফোটাতে— বৃষ্টিভেজা ধানের খামারে রিডফোর্ড ফাউন্ডেশন
বৃষ্টি আর প্রতিকূল আবহাওয়ার মাঝেও প্রান্তিক কৃষকদের স্বপ্ন রক্ষায় পাশে দাঁড়িয়েছে রিডফোর্ড ফাউন্ডেশন।
দান পাঠানোর মাধ্যম
সাধারণ ফান্ড
Bank Name:
PUBALI BANK PLC
Account Name:
Readford Foundation
Account Number:
0651101017116
SWIFT CODE :
PUBABDDH221
Branch:
Jashore